সংবাদ

জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বৃদ্ধা নিহত

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বৃদ্ধা নিহত
ছবি : সংবাদ

নেত্রকোনার কেন্দুয়ায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসিয়া খাতুন সাগুলি গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগুলি গ্রামের বুরুজ আলী ও রফিক পক্ষের সঙ্গে তাইজ্জ মিয়া পক্ষের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। আজ দুপুরে তাইজ্জ মিয়া ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আসিয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় জায়েদা অভিযোগ করে বলেন, বুরুজ আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে রেখেছেন। স্থানীয় সালিসে তাদের পক্ষে রায় হওয়ার পর আজ তারা জমিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে তার চাচিশাশুড়ি আসিয়া খাতুন মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বৃদ্ধা নিহত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনার কেন্দুয়ায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসিয়া খাতুন সাগুলি গ্রামের আমজদ আলী ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগুলি গ্রামের বুরুজ আলী ও রফিক পক্ষের সঙ্গে তাইজ্জ মিয়া পক্ষের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। আজ দুপুরে তাইজ্জ মিয়া ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আসিয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় জায়েদা অভিযোগ করে বলেন, বুরুজ আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে রেখেছেন। স্থানীয় সালিসে তাদের পক্ষে রায় হওয়ার পর আজ তারা জমিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে তার চাচিশাশুড়ি আসিয়া খাতুন মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত