সংবাদ

বাবাকে হত্যার পর ওমান পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

বাবাকে হত্যার পর ওমান পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার
বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লাঠির আঘাতে বাবা মোহাম্মদ শাহজাহানকে হত্যার পর দেশ ছেড়ে পালানোর সময় ছেলে বোরহান উদ্দিন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোরহান উদ্দিন শওকত একজন ওমানপ্রবাসী। সম্প্রতি ছুটিতে দেশে এসে পরিবারের অমতে বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। গত ১০ আগস্ট রাতে বিয়ে মেনে না নেওয়া এবং বাড়ি নির্মাণের ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহজাহান তার মেয়ে রুবি আক্তারকে চড় মারতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে নতুন পুত্রবধূর গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শওকত লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন শওকত ও তার বোন রুবি আক্তারকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শওকত আত্মগোপনে চলে যান এবং ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযুক্ত শওকত ওমান যাওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রাম নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাবাকে হত্যার পর ওমান পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লাঠির আঘাতে বাবা মোহাম্মদ শাহজাহানকে হত্যার পর দেশ ছেড়ে পালানোর সময় ছেলে বোরহান উদ্দিন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বোরহান উদ্দিন শওকত একজন ওমানপ্রবাসী। সম্প্রতি ছুটিতে দেশে এসে পরিবারের অমতে বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। গত ১০ আগস্ট রাতে বিয়ে মেনে না নেওয়া এবং বাড়ি নির্মাণের ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহজাহান তার মেয়ে রুবি আক্তারকে চড় মারতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে নতুন পুত্রবধূর গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শওকত লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন শওকত ও তার বোন রুবি আক্তারকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শওকত আত্মগোপনে চলে যান এবং ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযুক্ত শওকত ওমান যাওয়ার জন্য বিমানবন্দরে অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রাম নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত