সংবাদ

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ নিয়ে আলোচনার মধ্যেই এবার নতুন হলিউড সিনেমার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। অ্যাকশন থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার ‘ব্লুফাই’ সিনেমায় প্রথমবারের মতো অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

‘প্রেডেটরস’খ্যাত নির্মাতা নিমরোড আনতাল পরিচালনা করবেন সিনেমাটি। সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ‘ব্লুফাই’-এর গল্পের পটভূমি কঙ্গোর গভীর অরণ্য।

গল্পে জাতিসংঘে কর্মরত এক অনুবাদককে একটি গোপন সামরিক অভিযানে পাঠানো হয়। তার লক্ষ্য—সরকারি নথিতে যার কোনো অস্তিত্ব নেই, এমন একটি বিধ্বস্ত সামরিক বিমান খুঁজে বের করা।

একটি স্পেশাল অপারেশন টিমকে সঙ্গে নিয়ে সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত দুর্গম এলাকায় প্রবেশ করে দলটি। তবে দুর্ঘটনাকবলিত বিমানের কাছাকাছি পৌঁছানোর পর একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে। একপর্যায়ে উদ্ধার অভিযানটি রূপ নেয় জীবন বাঁচানোর মরিয়া লড়াইয়ে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ‘ব্লুফাই’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির কার্যক্রম শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক নিমরোড আনতাল। তিনি বলেন, ‘ব্লুফাই সায়েন্স ফিকশনের উপাদানে মোড়ানো একটি উত্তেজনাপূর্ণ ও চরিত্রকেন্দ্রিক থ্রিলার।’ বাস্তবসম্মত, তীব্র গতিময় ও গা ছমছমে অনুভূতিতে ভরা গল্প নির্মাণ করতেই তিনি আগ্রহী বলে জানান।

রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আনতাল। এই অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে পারায় তিনি আনন্দিত বলেও জানান।

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ‘ব্লুফাই’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রোর প্রথম যৌথ অভিনয় ঘিরে এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত