সংবাদ

প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১৯ এএম

প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার (১৬ আগস্ট) প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উপলক্ষে এই সফরে তিনি জেলাটিতে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকে জাতীয় মৎস্য পদকও বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে তার কর্মসূচি শুরু হবে। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে ১টায় তিনি আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মূল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করবেন। এরপর ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রিসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিনব্যাপী সফর শেষে রোববার সন্ধ্যায় সড়কপথেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকা বিভিন্ন স্থান সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিশেষ করে ২০ বছরের পুরোনো ময়লার ভাগাড় পরিষ্কার করে বালু ভরাট করা হয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথমবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত