রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে। উচ্ছেদ চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে তাণ্ডব চালান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ফুটপাত ও অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করে। অভিযান চলার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে হকার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের ওপর চড়াও হন। তারা সিটি করপোরেশনের ময়লা ফেলার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ১টি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ঘটনার পরপরই পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চলছে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন