সংবাদ

কামিন্সকে ফিরিয়ে মিরাজের ঐতিহাসিক মাইলফলক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

কামিন্সকে ফিরিয়ে মিরাজের ঐতিহাসিক মাইলফলক
ছবি : সংগৃহীত

ডারউইন টেস্টের তৃতীয় দিন থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন মেহেদী হাসান মিরাজ। লেজের সারির ব্যাটারদের নিয়ে লড়াকু ৬৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও অজি ব্যাটারদের পরীক্ষায় ফেলেছেন এই অলরাউন্ডার। রোববার (১৬ আগস্ট) ম্যাচের চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে এক নতুন ইতিহাস গড়লেন মিরাজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেটের অনন্য ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি। কামিন্সের ব্যাটের কোণায় লেগে বল শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই মাইলফলকটি স্পর্শ করেন মিরাজ।

এখন পর্যন্ত ডব্লিউটিসির ৩২টি ম্যাচ খেলেছেন মিরাজ। যেখানে বল হাতে ১০০ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১ হাজার ৪৩৬ রান। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি রয়েছে কেবল আর ৪ জন ক্রিকেটারের–ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। মিরাজ পঞ্চম ক্রিকেটার হিসেবে এই অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন।

এর আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন তাইজুল ইসলাম। মিরাজ এই তালিকায় দ্বিতীয় বাংলাদেশি। চলমান ডারউইন টেস্টে স্টিভেন স্মিথকে দিয়ে শুরু করে আজ একে একে অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

মিরাজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ৫৯ ম্যাচে ৩.০৮ ইকোনমিতে তার শিকার ২২৩ উইকেট। এর মধ্যে ১৪ বার নিয়েছেন ৫ উইকেট এবং ৩ বার ম্যাচে ১০ উইকেটের দেখা পেয়েছেন। অন্যদিকে, লোয়ার মিডল অর্ডারে ভরসা হয়ে ওঠা এই ব্যাটার ২৪.১৭ গড়ে করেছেন ২ হাজার ২৯৬ রান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কামিন্সকে ফিরিয়ে মিরাজের ঐতিহাসিক মাইলফলক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত