চিকিৎসা খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক না কেন, তাদের নির্মূল করা হবে।
শনিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
স্বাস্থ্যসেবাকে মানুষের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।"
হাসপাতালের নতুন ভবনের সেবা কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে আশ্বস্ত করে তিনি আরও বলেন, "পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, শিগ্গিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারবো। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করা হবে।"
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বক্তব্যে স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন