সংবাদ

চিকিৎসার নামে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতিনিধি, (তালা) সাতক্ষীরা
প্রতিনিধি, (তালা) সাতক্ষীরা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

চিকিৎসার নামে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় অসুস্থ এক গৃহবধূকে (৪০) চিকিৎসার প্রলোভন দেখিয়ে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে খুলনার পাইকগাছা উপজেলার কাশিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–পাইকগাছা উপজেলার কাশিনগর গ্রামের অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) ও একই গ্রামের শিপরা বিশ্বাস (৩৫)। অনুপম বিশ্বাস পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে তালতলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত এবং শিপরা বিশ্বাস মাহমুদকাটি এলাকার একটি এনজিওতে কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের ওই অসুস্থ গৃহবধূকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তালায় নিয়ে আসা হয়। সেখানে শিপরা বিশ্বাসের সহযোগিতায় রাজু নামের এক ব্যক্তি ও অজ্ঞাত এক যুবক ওই গৃহবধূকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে রাতভর একাধিকবার ধর্ষণ করেন। এই ঘটনায় পরদিন ১৪ আগস্ট ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তালা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মামলা হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে অনুপম ও শিপরাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রবিবার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চিকিৎসার নামে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত