সংবাদ

নবীগঞ্জে হামের উপসর্গে ১৭ বছরের কিশোরের মৃত্যু

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

নবীগঞ্জে হামের উপসর্গে ১৭ বছরের কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে হামের তীব্র উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের হাম ও রুবেলা রোগসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জাবেদকে সন্দেহজনক হাম রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হামের মারাত্মক উপসর্গ দেখা দেওয়ায় জাবেদকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাবেদের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে কেবল হবিগঞ্জেই হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৮ জনের প্রাণহানি হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৯৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যানে পুরো সিলেট বিভাগে হাম পরিস্থিতির মারাত্মক ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে হামের উপসর্গে ১৭ বছরের কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে হামের তীব্র উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের হাম ও রুবেলা রোগসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জাবেদকে সন্দেহজনক হাম রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হামের মারাত্মক উপসর্গ দেখা দেওয়ায় জাবেদকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাবেদের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে কেবল হবিগঞ্জেই হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৮ জনের প্রাণহানি হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৯৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যানে পুরো সিলেট বিভাগে হাম পরিস্থিতির মারাত্মক ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত