হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর নিকট থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি), যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় বিমানকর্মীসহ মোট দুজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।
শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস এয়ারপোর্ট ইউনিট, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুল রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওবায়দুল রহমানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত একজন উড়োজাহাজ যাত্রীকেও বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।
জব্দ করা সোনা কাস্টমসের গুদামে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত ফৌজদারি আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
/

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন