সংবাদ

নাশকতার মামলায় গ্রেপ্তার, নাস্তা খাওয়ার সময় আকস্মিক মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

নাশকতার মামলায় গ্রেপ্তার, নাস্তা খাওয়ার সময় আকস্মিক মৃত্যু
ছবি: সংবাদ

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া ফকির (৫০) নামের এক হাজতি। তিনি বর্তমানে নাশকতার একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে দাবি করেছেন জেল সুপার মোস্তফা কামাল। দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

নিহত চাঁন মিয়া ফকির জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দিন ফকিরের ছেলে। গত ২৬ সেপ্টেম্বর মোড়েলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলা কারাগারে আসেন।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এ সময় হাজতি চাঁন মিয়া তার ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়া শুরু করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন ওয়ার্ডে থাকা কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে জেল সুপার আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নাশকতার মামলায় গ্রেপ্তার, নাস্তা খাওয়ার সময় আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া ফকির (৫০) নামের এক হাজতি। তিনি বর্তমানে নাশকতার একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে দাবি করেছেন জেল সুপার মোস্তফা কামাল। দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

নিহত চাঁন মিয়া ফকির জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দিন ফকিরের ছেলে। গত ২৬ সেপ্টেম্বর মোড়েলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলা কারাগারে আসেন।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এ সময় হাজতি চাঁন মিয়া তার ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়া শুরু করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন ওয়ার্ডে থাকা কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে জেল সুপার আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত