ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নগরীর বাইপাস সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির যাত্রীরা প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
নিহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
/

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন