সংবাদ

চালক-কন্ডাক্টর নারী, কাল নামছে বিশেষ বাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

চালক-কন্ডাক্টর নারী, কাল নামছে বিশেষ বাস
ছবি : সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের বিশেষত্ব হলো–এর যাত্রী যেমন নারী, তেমনি চালক ও কন্ডাক্টরও হবেন নারী। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে নির্দিষ্ট কিছু রুটে গোলাপি রঙের এসব বাস চলাচল করবে। এই সেবার মাধ্যমে গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের ভোগান্তি ও নিরাপত্তা সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চালক-কন্ডাক্টর নারী, কাল নামছে বিশেষ বাস

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের বিশেষত্ব হলো–এর যাত্রী যেমন নারী, তেমনি চালক ও কন্ডাক্টরও হবেন নারী। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে নির্দিষ্ট কিছু রুটে গোলাপি রঙের এসব বাস চলাচল করবে। এই সেবার মাধ্যমে গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের ভোগান্তি ও নিরাপত্তা সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত