সংবাদ

শহর বদলাচ্ছে ‘নাম্বার ওয়ান কেন্দুয়া’র সাত তরুণ

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

শহর বদলাচ্ছে ‘নাম্বার ওয়ান কেন্দুয়া’র সাত তরুণ
ছবি : সংবাদ

পরিচ্ছন্ন ও সুন্দর একটি শহর গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন নেত্রকোনার কেন্দুয়ার সাত তরুণ। কোনো সরকারি বরাদ্দ বা বড় কোনো সংস্থার অনুদান নয়, নিজেদের শ্রম, সময় আর পকেটের টাকা খরচ করেই তারা বদলে দিচ্ছেন এলাকার দৃশ্যপট। ‘নাম্বার ওয়ান কেন্দুয়া’ (N1 Kendua) নামের এই স্বেচ্ছাসেবী দলটি গত ৮ জুন (২০২৬) যাত্রা শুরু করার পর ইতিমধ্যে সম্পন্ন করেছে ৫০টি পরিচ্ছন্নতা অভিযান।

বিস্ময়কর বিষয় হলো, এই সাত সদস্যের দলে যেমন এসএসসি পরীক্ষার্থী বা অষ্টম শ্রেণির শিক্ষার্থী আছে, তেমনি আছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীও। তারা হলেন–মো. আবু বক্কর সিদ্দিক, মো. আশরাফুল আলম জনি, মো. নোমান ভূঁইয়া, মো. ছোটন মিয়া, মো. মানিক মিয়া, মো. রায়হান আবীর ভূঁইয়া ও মো. আবু সাঈদ চৌধুরী।

দলটির সদস্যরা ঘুরে ঘুরে পরিষ্কার করেছেন উপজেলা পরিষদ রোডের ড্রেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, মডেল মসজিদ প্রাঙ্গণ ও নতুন বাসস্ট্যান্ডের ড্রেন। বাদ যায়নি জয়হরি স্প্রাই উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ কিংবা পৌরসভার কবরস্থানও। এ ছাড়া কেন্দুয়া-নেত্রকোনা ও কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের শ্যাওলা ধরা ব্রিজ এবং আগাছায় ঢাকা মাইলফলকগুলো পরিষ্কার করে দৃষ্টিনন্দন করে তুলেছেন তারা।

সোমবার (১৭ আগস্ট) টিমের সমন্বয়ক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘শুরুতে কেন্দুয়ার কয়েকজন বড় ভাই সরঞ্জাম দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন। এখন আমরা নিজেদের সামান্য আয়ের টাকা জমিয়েই কাজগুলো করছি। তবে অর্থের অভাবে ইচ্ছা থাকলেও বড় পরিসরে অনেক কাজ করতে পারছি না।’

তিনি আরও জানান, কেবল পরিচ্ছন্নতা নয়, সুযোগ পেলে তারা ভাঙা রাস্তা মেরামত, নদী-নালা পরিষ্কার এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। মাত্র সাতজন তরুণের এই ছোট উদ্যোগ এখন পুরো উপজেলার মানুষের নজর কেড়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, সামর্থ্যবানরা এগিয়ে এলে এই তরুণদের কর্মপরিধি আরও বাড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শহর বদলাচ্ছে ‘নাম্বার ওয়ান কেন্দুয়া’র সাত তরুণ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত