সংবাদ

চালক-কন্ডাক্টর নারী, চড়বেনও কেবল নারীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

চালক-কন্ডাক্টর নারী, চড়বেনও কেবল নারীরা
ছবি : সংগৃহীত

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে মাঠে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর চট্টগ্রামেও একযোগে এই সেবা চালু করা হচ্ছে। এই সার্ভিসের বিশেষত্ব হলো–গোলাপি রঙের এই বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কেবল নারীরাই।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বিশেষ সেবার উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসি সূত্র জানায়, পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এই বাসগুলো নিয়মিত চলাচল করবে।

এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও আজ থেকে চালু হচ্ছে এই সেবা। নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাসের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাস দুটি কালুরঘাট থেকে পতেঙ্গা ফ্রি পোর্ট এলাকা পর্যন্ত যাতায়াত করবে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চট্টগ্রামকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চালক-কন্ডাক্টর নারী, চড়বেনও কেবল নারীরা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত