সংবাদ

গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে ৫ জনকে গুলি

 প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে ৫ জনকে গুলি
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন - নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তারা তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়েন। তাদের মাথায়, হাতে ও পিঠে গুলি লেগেছে। নজরুল ইসলাম দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও ‘পিচ্চি’ রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। রিয়াদ তাকে ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকিও দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন ও রায়হান নামে দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মূলত প্রতিপক্ষ রায়হানের লোক ভেবেই ভুলবশত ওই যুবকদের ওপর গুলি চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হারুন ও রিয়াদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে ছররা গুলিতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে ৫ জনকে গুলি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত