সংবাদ

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতীয় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও আধুনিক করা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ কর সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও নীতিনির্ধারণী বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী করদাতাদের সুবিধার্থে কর প্রদানের প্রক্রিয়া সহজতর করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজস্ব বিভাগের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

\'

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতীয় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও আধুনিক করা। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ কর সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও নীতিনির্ধারণী বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী করদাতাদের সুবিধার্থে কর প্রদানের প্রক্রিয়া সহজতর করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজস্ব বিভাগের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

\'

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত