ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। জব্দ করা ডিএনএ টেস্ট কিটের আনুমানিক মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত মঙ্গলবারের (১৮ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নতুনপাড়া বিওপি এলাকা থেকে প্রায় ১৫০ গজ ভেতরে মিন্টু মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে প্রায় ১০০ গজ ভেতরে কুমিল্লাপাড়া গ্রামের মো. গণি মিয়ার লাউবাগানের উত্তর-পূর্ব কোণে আরেকটি অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামিবিহীন অবস্থায় ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন