সংবাদ
সংবাদ

কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ


হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ
ছবি : সংবাদ

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকার চালক মোস্তাকিম (২৪) ও তার সহযোগী লিটন কাজী (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা ব্রিজ এলাকায় অবস্থান নেয় সদর থানা-পুলিশের একটি দল। মধ্যরাতে একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরে ওই কারটিতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের অভিযোগে প্রাইভেট কারটিও জব্দ করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকার চালক মোস্তাকিম (২৪) ও তার সহযোগী লিটন কাজী (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা ব্রিজ এলাকায় অবস্থান নেয় সদর থানা-পুলিশের একটি দল। মধ্যরাতে একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরে ওই কারটিতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের অভিযোগে প্রাইভেট কারটিও জব্দ করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত