সংবাদ

আরাকান আর্মির হেফাজত থেকে ফিরলেন ১৮ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

আরাকান আর্মির হেফাজত থেকে ফিরলেন ১৮ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা
ছবি : সংবাদ

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা। বুধবার (১৯ আগস্ট) দুপুর দুইটার দিকে টেকনাফের মিয়ানমার ট্রানজিট জালিয়া পাড়া জেটি দিয়ে তাদের দেশে আনা হয়।

এর আগে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির পক্ষ থেকে এই জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। বিজিবির একটি প্রতিনিধিদল তাদের গ্রহণ করে টেকনাফে নিয়ে আসে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এই ২৪ জনকে আটক করেছিল আরাকান আর্মি। তাদের মিয়ানমারের বিভিন্ন কারাগার ও ক্যাম্পে রাখা হয়েছিল। বিজিবির নিরলস প্রচেষ্টায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফিরে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত মোট ৪৩৪ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ৩৪৮ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো ৮৬ জন জেলে মিয়ানমারে বন্দি রয়েছেন। বিজিবি জানিয়েছে, বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর স্বজনেরা ফিরে আসায় টেকনাফের উপকূলীয় এলাকায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আরাকান আর্মির হেফাজত থেকে ফিরলেন ১৮ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা। বুধবার (১৯ আগস্ট) দুপুর দুইটার দিকে টেকনাফের মিয়ানমার ট্রানজিট জালিয়া পাড়া জেটি দিয়ে তাদের দেশে আনা হয়।

এর আগে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির পক্ষ থেকে এই জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। বিজিবির একটি প্রতিনিধিদল তাদের গ্রহণ করে টেকনাফে নিয়ে আসে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এই ২৪ জনকে আটক করেছিল আরাকান আর্মি। তাদের মিয়ানমারের বিভিন্ন কারাগার ও ক্যাম্পে রাখা হয়েছিল। বিজিবির নিরলস প্রচেষ্টায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফিরে আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত মোট ৪৩৪ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ৩৪৮ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো ৮৬ জন জেলে মিয়ানমারে বন্দি রয়েছেন। বিজিবি জানিয়েছে, বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর স্বজনেরা ফিরে আসায় টেকনাফের উপকূলীয় এলাকায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত