সংবাদ

এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তার পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে লিমন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে বিয়ে ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লিমনের শ্বশুর মোকাররম হোসেন মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মিয়া নিজেকে এনএসআইয়ের ‘জুনিয়র ফিল্ড অফিসার’ পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নিজের নাম পরিচয় দেন ‘সম্রাট হোসেন শামীম’। লিমনের দেওয়া পরিচয় বিশ্বাস করেই পরিবারটি বিয়ের সম্মতি দিয়েছিল। তবে বিয়ের পর তার চলাফেরা ও পরিচয় নিয়ে সন্দেহ শুরু হলে পরিবারের সদস্যরা গোপনে খোঁজখবর নিতে থাকেন।

তদন্তে দেখা যায়, লিমনের ব্যবহৃত পরিচয়পত্র ও নথিপত্র সবই ভুয়া। তার আসল নাম লিমন মিয়া। এনএসআই কর্মকর্তা পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। লিমনের প্রতারণার বিষয়টি চূড়ান্তভাবে ফাঁস হয় যখন তার প্রথম স্ত্রী ও সন্তান মোকাররম হোসেনের বাড়িতে এসে হাজির হন। এরপরই জানা যায়, লিমন নিজের আসল নাম ও আগের বিয়ের কথা গোপন করে এই বিয়ে করেছেন।

লিমনের শ্বশুর মোকাররম হোসেন বলেন, ‘সে নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে এর আগেও অনেকের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত