সংবাদ

রাজবাড়ীর সেই ‘মরণফাঁদে’ একই দিনে দুই দুর্ঘটনা

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

রাজবাড়ীর সেই ‘মরণফাঁদে’ একই দিনে দুই দুর্ঘটনা
ছবি : সংবাদ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই সড়কের অন্য স্থানে সকালেই আরও একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাকচালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। আজ ভোরেই এই সড়কে দুই ট্রাকের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়ল বাস ও ট্রাক। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজবাড়ীর সেই ‘মরণফাঁদে’ একই দিনে দুই দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই সড়কের অন্য স্থানে সকালেই আরও একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাকচালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। আজ ভোরেই এই সড়কে দুই ট্রাকের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়ল বাস ও ট্রাক। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত