সংবাদ

পিংক বাস ঢাকার কোন কোন রুটে চলবে, কত ভাড়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

পিংক বাস ঢাকার কোন কোন রুটে চলবে, কত ভাড়া
ছবি : সংগৃহীত

রাজধানীর সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

কোন রুটে চলবে 

প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩টি রুটে ১৪টি বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে ২টি এবং বগুড়ায় ২টি বাস রাখা হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ রুটগুলো হচ্ছে-

নতুন বাজার (কোকাকোলা)–মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।

তালতলা–মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর–বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হয়েছে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস।

ভাড়া কত

ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত তালিকা যাত্রীদের দেখার সুবিধার্থে বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে ঢাকার পিংক বাসের রুটভিত্তিক নির্দিষ্ট ভাড়া আলাদাভাবে জানানো হয়নি।  তবে চট্টগ্রামে চলাচলকারী পিংক বাসে দূরত্বভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামের কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর–মাটিডালি রুটে দুটি পিংক বাস চলবে। চট্টগ্রামে চলাচলকারী পিংক বাসে দূরত্বভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ই-টিকিটিং

পিংক বাসে যাত্রীদের জন্য চালু করা হয়েছে ই-টিকিটিং সুবিধা। বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ সেবা নিশ্চিত করা হয়েছে। নারী যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করার ভোগান্তি কমবে।

যাত্রী নিরাপত্তা

পিংক বাস সার্ভিসের বিশেষ দিক হলো পরিচালনায় নারী কর্মীদের সম্পৃক্ততা। চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন, ফলে নারী যাত্রীরা স্বস্তিদায়ক পরিবেশে যাতায়াত করতে পারবেন।

নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি বাসে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন করা হয়েছে, যা বাসের অবস্থান ও চলাচল নজরদারির আওতায় রাখবে।

নির্ধারিত স্টপেজেই বাস থামবে, ফলে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

পিংক বাসের যাত্রা শুরুর প্রথম দিন থেকেই নারী যাত্রীদের মধ্যে সেবাটি নিয়ে আগ্রহ দেখা গেছে। তেজগাঁও থেকে বাসে ওঠা তাবাসসুম নামের এক যাত্রী বলেন, ‘সাধারণ গণপরিবহনে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়। পিংক বাসে চালক-কন্ডাক্টর ও যাত্রীদের বড় অংশ নারী হওয়ায় নিজেকে তুলনামূলক নিরাপদ মনে হচ্ছে।’

কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা বলছেন, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে বাস চলাচল নিশ্চিত করা গেলে এটি নারীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহন হয়ে উঠতে পারে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নারী চালক ও কন্ডাক্টরদের সম্পৃক্ততার ফলে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পিংক বাস ঢাকার কোন কোন রুটে চলবে, কত ভাড়া

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত