সংবাদ

এক বছরে রেমিট্যান্স বাড়লো ৪৬ কোটি ডলার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

এক বছরে রেমিট্যান্স বাড়লো ৪৬ কোটি ডলার
ছবি : সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু ১৭ আগস্ট দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।

চলতি মাসের প্রথম ১৭ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের আগস্টের একই সময়ে এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ। ডলারের অঙ্কে যা ৪৬ কোটি ৩০ লাখ ডলার বেশি।

ডলারের হিসাবে বাড়ার পাশাপাশি দেশীয় মুদ্রায়ও রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্য। প্রতি ডলার ১২৩ টাকা ধরে আগস্টের প্রথম ১৭ দিনে আসা রেমিট্যান্সের মূল্য দাঁড়ায় প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা।

চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার। শতকরা হিসাবে প্রবৃদ্ধি ২১ দশমিক ৬০ শতাংশ।

প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব রাখার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হিসাব বলছে, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি তৈরি হয়েছে। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এক বছরে রেমিট্যান্স বাড়লো ৪৬ কোটি ডলার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত