সংবাদ

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ৫ জনের বেতন অবনমন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ৫ জনের বেতন অবনমন

​পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

একই সঙ্গে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্কেল বা গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় শাস্তিমূলক এই পদক্ষেপগুলো নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল এবং তদন্তের ভিত্তিতেই ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ বাস্তবায়িত হলো। তবে অন্য একটি অভিযোগে আগেই একজন বরখাস্ত হওয়ায় বাকি ২২ জনের ওপরই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
​সংস্থাটি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ মার্চ তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের কমিশনের সভাকক্ষে চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় তৈরি করা বিভাগীয় মামলার সুরাহা হিসেবেই সরকারের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সে সময় সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা মূল ফটকে তালা দেওয়া, সিসিটিভি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পাশাপাশি এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এই ঘটনার পরদিন তৎকালীন চেয়ারম্যানের গানম্যান বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থার সুপারিশ পাঠায়।
​বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৭ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।
অন্যদিকে সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পীর বেতন অবনমন করা হয়েছে।
​বিএসইসির এমন কঠোর সিদ্ধান্তে শাস্তির মুখে পড়া কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "বিএসইসি কেন বা কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছে, তা আমি জানি না। শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।"
সংস্থাটির কার্যালয়ে গিয়ে বুধবার অনেকেই চূড়ান্ত চিঠি গ্রহণ করেছেন এবং আইনি লড়াইয়ের দিকে হাঁটার বার্তা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ৫ জনের বেতন অবনমন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত