সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি : সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা, ভোলা ও সিরাজগঞ্জের শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এসব কর্মসূচিতে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

সাতক্ষীরা : বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে সভায় নেতারা বলেন, বিনা অপরাধে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে কামরুজ্জামান ভুট্টো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। কর্মসূচিটি সঞ্চালনা করেন সদস্যসচিব শরিফুজ্জামান সজিব।

ভোলা : জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথের একটি গুরুত্বপূর্ণ শক্তি। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাকিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর শাখার শত শত নেতাকর্মী অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত