সংবাদ

নিরাপত্তারক্ষীদের পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

নিরাপত্তারক্ষীদের পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বেপজার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আটক এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত থেকে বুধবার (১৯ আগস্ট) ভোর পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসলাম শেখ (২৪), আবদুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ইপিজেড জোন) আমিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সিইপিজেডের ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড’ কারখানায় একদল চোর ঢুকেছে-এমন সংবাদ পেয়ে বেপজার নিরাপত্তারক্ষীরা সেখানে অভিযান চালিয়ে আসলাম শেখকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য ফাঁড়িতে নিয়ে যাওয়ার পথে বিডি অ্যাপারেলস গেটের সামনে একদল যুবক গাড়িটির গতিরোধ করে।

হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে ভাঙচুর চালায় এবং নিরাপত্তারক্ষীদের মারধর করে আসলাম শেখকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে ইপিজেড থানায় মামলা করেন।

সিএমপির সহকারী কমিশনার আমিনুর রহমান বলেন, ‘মামলার পর বিশেষ অভিযানে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নিরাপত্তারক্ষীদের পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত