যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিষা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মকছেদ আলী ওই গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার স্কুল থেকে ফিরে শিশুটি তার চাচার বাড়িতে খেলতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী মকছেদ আলী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি ঘেরের পাড়ে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলতে শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন তিনি।
বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার রাতে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
আপনার মতামত লিখুন