সংবাদ

চলতি মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে : নুর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

চলতি মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে : নুর
মুন্সীগঞ্জে জেলা ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর। ছবি : সংবাদ

প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবা ও ব্যাংকিং লেনদেন সহজ করতে চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীদের জন্য এই কার্ডটি এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন দপ্তরে সেবা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ সুবিধা পাবেন। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও এই কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।’

প্রবাসীদের দুর্ভোগ কমাতে সরকারের এই উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সংকট সমাধান এবং দেশে ফেরার পর সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতেই এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চলতি মাসেই ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে : নুর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত