সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) উপজেলার হিজলদী, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় হিজলদী বিওপির একটি দল বড়ালী পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, চান্দুড়িয়া সীমান্ত থেকে ২৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে। এছাড়া কলারোয়ার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবির ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা। সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার কাজ চলছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন