সংবাদ

নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থের জোগান যেভাবে হবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থের জোগান যেভাবে হবে
ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলেছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নে ঋণ নেওয়াকে তিনি বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, পে স্কেল প্রণয়নের তিনটি পর্যায়ের মধ্যে ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন, সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের ক্ষেত্রে জুডিশিয়াল পে কমিশন তাদের প্রতিবেদন দেয়। এর মধ্যে প্রথম দুটি প্রতিবেদন পর্যালোচনা করে সচিব কমিটি তাদের সুপারিশ পেশ করেছে।

তিনি আরও জানান, বিচার বিভাগের পে স্কেল পর্যালোচনায় গঠিত মন্ত্রিপরিষদ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সামগ্রিক বাস্তবতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনা করে এই কমিটি দ্রুত প্রতিবেদন দেবে। এর মাধ্যমে দ্বিতীয় পর্যায় শেষ হবে। চূড়ান্ত পর্যায়ে মন্ত্রিসভা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে এটি কবে থেকে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নতুন বেতন কাঠামোর জন্য অতিরিক্ত অর্থের জোগান বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সম্পদ থেকে অর্থ সংস্থানের চেষ্টা থাকবে, তবে ঘাটতি থাকলে ঋণ নেওয়ার বিকল্পও খোলা রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নতুন পে স্কেল বাস্তবায়নে অর্থের জোগান যেভাবে হবে

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত