সংবাদ

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের তোড়জোড়, প্রস্তুত রাখা হয়েছে গাড়ি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের তোড়জোড়, প্রস্তুত রাখা হয়েছে গাড়ি
ছবি : সংগৃহীত

বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও আকার সম্প্রসারণের জোরালো আভাস পাওয়া গেছে। শুক্রবার (২১ আগস্ট) অথবাশনিবারের (২২ আগস্ট) মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন করে ৬ থেকে ৭ জন সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। এই লক্ষ্যে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ইতিমধ্যে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটে থাকা শরিক দলগুলোর নেতাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হতে পারে। সম্ভাব্য তালিকায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সারের নাম শোনা যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নতুন সদস্যদের শপথের জন্য প্রয়োজনীয় ফোল্ডার ও দাওয়াতপত্র প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পতাকা স্ট্যান্ডসহ গাড়ি এবং চালকদের প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার আগের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্ বণ্টন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তার বিবেচনায় আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে রদবদল আনতে পারেন। মূলত প্রশাসনিক গতিশীলতা বাড়ানো ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের তোড়জোড়, প্রস্তুত রাখা হয়েছে গাড়ি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও আকার সম্প্রসারণের জোরালো আভাস পাওয়া গেছে। শুক্রবার (২১ আগস্ট) অথবাশনিবারের (২২ আগস্ট) মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন করে ৬ থেকে ৭ জন সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। এই লক্ষ্যে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ইতিমধ্যে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটে থাকা শরিক দলগুলোর নেতাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হতে পারে। সম্ভাব্য তালিকায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সারের নাম শোনা যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নতুন সদস্যদের শপথের জন্য প্রয়োজনীয় ফোল্ডার ও দাওয়াতপত্র প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পতাকা স্ট্যান্ডসহ গাড়ি এবং চালকদের প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার আগের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্ বণ্টন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তার বিবেচনায় আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে রদবদল আনতে পারেন। মূলত প্রশাসনিক গতিশীলতা বাড়ানো ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত