জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর হাইস্কুল রোডে বিদ্যমান গ্যাসের পাইপলাইনের জরুরি মেরামত কাজ পরিচালনা করা হবে। এ কারণে সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট সাত ঘণ্টা শ্যামপুর শিল্প এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া মেরামত কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোয় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন