সংবাদ

শপথের পর জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

শপথের পর জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
ছবি : সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার নতুন সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে শনিবার সকালেই একই স্থানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ ও দপ্তর বণ্টনের পর আজই ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন–মন্ত্রী ড. আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তারা তাদের এই সফর সম্পন্ন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

শপথের পর জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার নতুন সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে শনিবার সকালেই একই স্থানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ ও দপ্তর বণ্টনের পর আজই ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন–মন্ত্রী ড. আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তারা তাদের এই সফর সম্পন্ন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত