যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া বা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকার মতো সুনির্দিষ্ট কিছু কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে তারা।
শনিবার (২২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস এ সংক্রান্ত সতর্কবার্তা দেয়।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের পাঠ্যক্রম বা অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তবে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এর ফলে ওই শিক্ষার্থী শুধু বর্তমান ভিসাই হারাবেন না, ভবিষ্যতে পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।
মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের ভিসার সব শর্ত যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দূতাবাসের বার্তায়।
এতে আরও বলা হয়, শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন এলে শিক্ষার্থীদের উচিত দ্রুত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তা অবহিত করা। নিয়মের ব্যত্যয় ঘটলে পড়াশোনা শেষ করা যেমন অনিশ্চিত হয়ে পড়বে, তেমনি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।
\

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন