চট্টগ্রামের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে হুমকি দিয়েছেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি’, নতুন সহযোগীরা পুরোনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে।
পুলিশের দাবি, রায়হান বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী এবং তার সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম সদস্য। ব্যবসায়ী ও বাড়ির মালিকদের কাছে চাঁদা দাবিসহ গুলি চালানোর একাধিক অভিযোগ রয়েছে সন্ত্রাসী রায়হানের বিরুদ্ধে।
গত ২৯ জুলাই বড় সাজ্জাদের দলের আরেক সদস্য মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তিনি ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
পলাতক অবস্থায় ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, তার লোকজন কারাগারে থাকলেও নতুন সহযোগীরা পুরোনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। তিনি আরও লেখেন, ‘আমার মতো শত শত রায়হান স্টোরে পড়ে আছে।’
রায়হানের পোস্ট নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পলাতক ব্যক্তি অনেক কথাই বলতে পারে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তার পোস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন