বঙ্গভবনে এক ঐতিহাসিক জোড়া শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ছয় নতুন সদস্য। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনিই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেবেন। তারা হলেন- পূর্ণমন্ত্রী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
ড. আবদুল মঈন খানের পিএস বাহাউদ্দিন ভূইয়াঁ মিল্টন বলেন, ‘স্যার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। শপথের সব প্রস্তুতি সম্পন্ন।’ অন্যদিকে বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, ‘আন্দালিভ রহমান পার্থ শপথ নিতে যাচ্ছেন- এটি আমাদের জন্য গর্বের।’
শপথের আগেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ সদস্য ছিলেন ৫০ জন। এর বাইরে রয়েছেন ১০ জন উপদেষ্টা, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ৫৬-এ।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দরবার হলে শপথের জন্য সব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এতে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বলা হয়েছে- “সন্ধ্যা সাড়ে ৭টায় মহামান্য রাষ্ট্রপতি দরবার হলে আগমন করবেন। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর মাননীয় স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। রাষ্ট্রপতির শপথ শেষে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হবে।”
বঙ্গভবন ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি ফাঁকা দেখা গেছে। যান চলাচলে ডাইভারশন আনা হয়েছে; নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ফেব্রুয়ারিতে বিএনপি ও বিজেপিসহ কয়েকটি দলের জোট সরকার গঠন করে। ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। আজকের শপথের মধ্য দিয়ে সেই মন্ত্রিসভা আরও বড় হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন