সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০’র বেশি অতিথি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় এই ফল সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তার ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন দীর্ঘ। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন বহু বছর। বিভিন্ন সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। বঙ্গভবনের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। যান চলাচলের জন্যও ডাইভারশনের ব্যবস্থা রাখা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত