সংবাদ

তথ্য মন্ত্রণালয় ছাড়লেন জহির উদ্দিন স্বপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

তথ্য মন্ত্রণালয় ছাড়লেন জহির উদ্দিন স্বপন

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তবে ছাড়লেও তিনি পাচ্ছেন নতুন বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দেওয়া পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের সময় তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনের কয়েক মাসের মাথায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থলাভিষিক্ত করা হলো। একই সাথে সরকারের এই দফায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আন্দালিভ রহমানের হাতে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

তথ্য মন্ত্রণালয় ছাড়লেন জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত