প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব - সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসার পর তার প্রেস সচিব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনও সিদ্ধান্ত নেয়নি। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারেক রহমান ২৩-২৫ আগস্ট দিল্লি সফর করতে পারেন। ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিল্লি সফর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।
রয়টার্স লিখেছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে চলমান প্রচেষ্টার মধ্যেই এ সফরের সম্ভাব্য সময়সূচি সামনে এল।
বিরোধী দলকে সভাপতি পদ দেওয়া নিয়ে অনিশ্চয়তা - প্রথম আলো
বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দল প্রতিনিধি না দেওয়ায় জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। অতীতের রীতি অনুযায়ী কমিটি গঠন করতে চায় সরকারি দল।
জাতীয় সংসদে বিষয়ভিত্তিক ১১টি এবং মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি আছে ৩৯টি। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, সংসদে এই ৫০টি কমিটির মধ্যে বিরোধী দল ১৪টি কমিটির সভাপতি পদ পাওয়ার কথা। তবে এবার অন্তত ১১টির সভাপতি পদ পাওয়ার আশা করেছিল বিরোধী দল। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে ১৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হয়েছে। আগামী অধিবেশনে বাকি ৩৫টি কমিটি গঠন করার কথা।
মন্ত্রিসভা আকারে তৃতীয় বৃহত্তম, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ - সমকাল
সরকার গঠনের ছয় মাসের মধ্যে মন্ত্রিসভার আকার আরও বড় হলো। যুক্ত হলেন চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী। গতকাল শুক্রবার তারা শপথ গ্রহণ করার পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এটি তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা।
অবশ্য এই ছয় মাসের মধ্যে মন্ত্রিসভায় ৫৬ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারীর সংখ্যা এখন ১২ জন। অতীতে কোনো সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় এত উপদেষ্টা ছিলেন না।
মির্জা ফখরুলের নতুন অধ্যায় - আজকের পত্রিকা
বিএনপির দুঃসময়ের কান্ডারি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার তিনি হলেন রাষ্ট্রের কান্ডারি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এবার তাঁর নতুন অধ্যায় শুরু হলো বঙ্গভবনের বাসিন্দা হিসেবে।
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে গতকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে দিল্লি সফরে নিতে ভারতের চেষ্টা অব্যাহত - দেশ রুপান্তর
ভারতে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা সম্ভব হলে তার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য দেশটির পক্ষ থেকে চেষ্টা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছে।
সূত্রগুলো জানায়, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে সাক্ষাতে প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ তুলছেন। এর বাইরে ভারতীয় বিভিন্ন কর্তৃপক্ষ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ব্রিকস সম্মেলনের সময় অথবা সম্ভব হলে আরও আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরটি নিশ্চিত করার জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে। 
বিএনপিতে সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে - কালের কন্ঠ
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কয়েক সপ্তাহের ব্যস্ততার পর এবার দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতি বাড়াতে চাইছে ক্ষমতাসীন দল বিএনপি। নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর দলীয় কর্মকাণ্ডে নতুন করে মনোযোগ দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল পুনর্গঠনের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটিও অল্প সময়ের মধ্যে পুনর্গঠন হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।
দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ সংগঠনকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। একই সঙ্গে তৃণমূলের কমিটি পুনর্গঠন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা বিভিন্ন সাংগঠনিক পদ পূরণ, নেতাদের নিষ্ক্রিয়তা কাটানো এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রস্তুতি নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইউরোপ-যাত্রায় ৯ রুটে প্রাণ গেছে ২ হাজার ১৮৮ বাংলাদেশীর - বণিক বার্তা
ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক থেকে নৌকায় উঠেছিলেন ৩৮ বাংলাদেশী। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছার লক্ষ্য ছিল রাবারের নৌকাটির।
কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেলে কোনো খাবার ও পানি ছাড়াই টানা ১০ দিন সাগরে ভাসতে থাকেন আরোহীরা। এর মধ্যে মারা যান ৯ বাংলাদেশী। তাদের সবার মরদেহ ফেলে দেয়া হয় সাগরেই। বেঁচে থাকা বাকি অভিবাসনপ্রত্যাশীরা ১৩ আগস্ট মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছলে পুলিশ তাদের অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জের অষ্টগ্রামের তরুণ মেহেদী হাসান। আর গত ১৬ আগস্ট একই উপকূল থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।
গ্যাস সংকটে বৈদ্যুতিক চুলায় ঝুঁকছে নগরবাসী - মানবজমিন
সারা দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে বাসাবাড়ির রান্নার কাজে। দিনের অধিকাংশ সময় পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় বদলে গেছে নগরবাসীর রান্নাঘরের স্বাভাবিক চিত্র। কোথাও ভোরে, আবার কোথাও গভীর রাতে সামান্য সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে নিয়মিত রান্না করা কঠিন হয়ে পড়েছে। গ্যাস সংকটের বিকল্প হিসেবে অনেকেই বৈদ্যুতিক চুলা ও রাইস কুকার ব্যবহার শুরু করেছেন। তবে এতে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা চাপছে পরিবারগুলোর ওপর। অন্যদিকে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বাড়তি দামের কারণে সেটিও অনেকের নাগালের বাইরে। ফলে একদিকে নিয়মিত গ্যাস বিল পরিশোধ, অন্যদিকে বিকল্প জ্বালানির জন্য অতিরিক্ত খরচ-দুইয়ের চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো পড়েছে বিপাকে।
অভিনন্দন, প্রত্যাশা অনেক - বাংলাদেশ প্রতিদিন
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। অনেক দিন পর একজন যোগ্য, ত্যাগী, সৎ এবং সর্বজনগ্রহণযোগ্য রাষ্ট্রপতি পেল দেশ ও জনগণ। একই সঙ্গে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরাও পেয়েছেন সংকট মোকাবিলায় দূরদর্শী, দক্ষ, বিশ্বস্ত, পরীক্ষিত ও আস্থাবান একজন রাষ্ট্রপতি; যা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাংবিধানিক নানা সীমাবদ্ধতার পরও মির্জা ফখরুল ইসলামের কাছে অনেক বেশি প্রত্যাশা ব্যক্ত করছেন দেশবাসী। শুভ হোক ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের পথচলা।
প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে - দৈনিক ইত্তেফাক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতি বছর বিনা মূল্যে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা ও পরিবেশবান্ধব পাটজাত ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়ার হার কমানো এবং দরিদ্র পরিবারের আর্থিক বোঝা লাঘব করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। এই উদ্যোগটি মূলত সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ অগ্রাধিকার ও আবেগের পরিকল্পনা।
জানা গেছে, প্রধানমন্ত্রী চলতি মাসেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে প্রাথমিকের সব শ্রেণিতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ইতিমধ্যে ৬ লক্ষাধিক স্কুল ড্রেস প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের ইউনিফর্ম তৈরিতে আরাম, ব্যারবহারিক সুবিধা ও একরূপতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন