সংবাদ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ইলিশ জব্দ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ইলিশ জব্দ
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২২ আগস্ট) রাতে এবং আজ রোববার (২৩ আগস্ট) ভোরে সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালান। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, আজ রোববার (২৩ আগস্ট) রাত পৌনে একটার দিকে গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার (২৩ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মালামাল বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ইলিশ জব্দ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২২ আগস্ট) রাতে এবং আজ রোববার (২৩ আগস্ট) ভোরে সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালান। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, আজ রোববার (২৩ আগস্ট) রাত পৌনে একটার দিকে গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার (২৩ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মালামাল বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত