সংবাদ

শুধু তদন্তের অজুহাতে পদোন্নতি আটকানো অবৈধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম

শুধু তদন্তের অজুহাতে পদোন্নতি আটকানো অবৈধ

সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট আইনি কারণ ছাড়া শুধুমাত্র তদন্ত বা অনুসন্ধান চলমান থাকার অজুহাতে কর্মকর্তাদের পদোন্নতি আটকে রাখার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীরা।

প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও পদোন্নতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে রবিবার বেবিচক সদর দপ্তরে কর্তৃপক্ষের নিকট এক স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে কর্মকর্তা-কর্মচারীরা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার অভিযোগনামা দাখিল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জশিট দাখিল কিংবা ফৌজদারি মামলায় গ্রেফতার না হলে পদোন্নতি স্থগিত রাখা বিধি বহির্ভূত।

তারা ২০১১ সালের ৪ মে প্রকাশিত ‘বাংলাদেশ গেজেট’-এর স্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া পদোন্নতি ঝুলিয়ে রাখা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

স্মারকলিপির বিষয়টি ব্যাখ্যা করে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "বাংলাদেশ গেজেটের ৫(১) ধারায় পরিষ্কার বলা আছে, বিভাগীয় মামলার অভিযোগনামা দাখিল, দুদকের চার্জশিট, ফৌজদারি মামলায় সরকারি অনুমোদন বা গ্রেফতার না হলে পদোন্নতি আটকানো যাবে না। দুদকের তদন্ত চলমান থাকলেই পদোন্নতি বন্ধ রাখার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।"

তিনি আরও জানান, চাকরির বিধান অনুযায়ী যেসব কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগনামা বা চার্জশিট নেই, যোগ্যতা ও পদ শূন্য থাকা সাপেক্ষে তাদের পদোন্নতি না দেওয়াটা অসংগতিপূর্ণ।

এছাড়া স্মারকলিপিতে গেজেটের অন্যান্য বিধির কথা উল্লেখ করে বলা হয়, দণ্ডপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে লঘুদণ্ডে এক বছর এবং গুরুদণ্ডে দুই বছর মেয়াদ শেষে পদোন্নতির সুযোগ রয়েছে। আবার গেজেটের ৫(৪) ধারা অনুযায়ী, মামলা বা অভিযোগ থেকে অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে জ্যেষ্ঠতাসহ পদোন্নতির স্পষ্ট নিয়ম রয়েছে।

কর্মকর্তাদের মতে, তদন্তের অজুহাতে পদোন্নতি অনির্দিষ্টকাল আটকে রাখা চাকরিবিধির পরিপন্থী। তাই বিধি অনুসরণ করে যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শুধু তদন্তের অজুহাতে পদোন্নতি আটকানো অবৈধ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত