সংবাদ

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। তার নাম মো. আল আমিন সৈকত (৪০)। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিন সৈকতের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। তার নাম মো. আল আমিন সৈকত (৪০)। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিন সৈকতের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত