নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চারটি ওয়ার্ডের নিম্নআয়ের ও দুস্থ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে সরকারি খাদ্যসহায়তার চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা কমাতে সংশ্লিষ্ট ডিলারদের মাধ্যমে এ চাল বিতরণ করা হয়।
নির্ধারিত দামে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, বাজারে চালের দাম বেশি হওয়ায় সরকারি সহায়তায় কম দামে চাল পাওয়ায় তাদের সংসারের ব্যয় কিছুটা কমবে। এ কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবি জানান তারা।
এ সময় উপজেলা খাদ্য তদারকি কর্মকর্তা (এসএও) সুফিয়া বেগম, জিনারদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ও ডিলার রোমান ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন