সংবাদ

মাঠের ব্যস্ততা ভুলে ফুটবল উৎসবে মাতলেন কৃষকেরা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম

মাঠের ব্যস্ততা ভুলে ফুটবল উৎসবে মাতলেন কৃষকেরা
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আয়োজকরা। ছবি : সংবাদ

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সময় কাটে ধানের মাঠে ফসলের পরিচর্যায়, সেই কৃষকেরাই এবার নেমে এলেন খেলার মাঠে। হাতে লাঙল-জোয়ালের বদলে পায়ে ফুটবল, আর পরনে জার্সি। নওগাঁর বদলগাছী ও মহাদেবপুর উপজেলার কৃষকদের নিয়ে আয়োজিত এক ব্যতিক্রমী ফুটবল উৎসবে দেখা গেল এমন আনন্দঘন দৃশ্য।

রোববার (২৩ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার জন্তিগ্রাম তাজউদ্দীন আউলিয়া উচ্চবিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় বদলগাছী উপজেলার কৃষকদের নিয়ে গঠিত ‘এমিস্টার টপ একাদশ’ এবং মহাদেবপুর উপজেলার কৃষকদের ‘ইনসিপিয়ো একাদশ’।

শুরু থেকেই দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। মাঠের চারপাশ ঘিরে থাকা দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় এক ঘণ্টার টানটান উত্তেজনার লড়াই শেষে ইনসিপিয়ো একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এমিস্টার টপ একাদশ। তবে হার-জিত ছাপিয়ে এই আয়োজন হয়ে ওঠে দুই উপজেলার কৃষকদের এক মিলনমেলা।

খেলার পাশাপাশি মাঠের পাশেই কৃষকদের জন্য ছিল সচেতনতামূলক আয়োজন। সিনজেনটা বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন আধুনিক কৃষিপ্রযুক্তি ও বালাইনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে বাজারে থাকা নকল পণ্য চিনে আসল ও অনুমোদিত কৃষিপণ্য কেনার বিষয়ে সচেতন করা হয় কৃষকদের।

খেলায় অংশ নেওয়া এক কৃষক উচ্ছ্বসিত হয়ে বলেন, 'মাঠে তো সব সময় কাজ করি। কিন্তু সবাই মিলে এভাবে ফুটবল খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। খেলার ফাঁকে চাষাবাদের অনেক নতুন তথ্যও জানতে পারলাম।'

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নর্থ জোন বগুড়ার সেলস ম্যানেজার আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান আসাদ, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল তরফদার এবং স্থানীয় কৃষি পরিবেশকেরা।

ব্যতিক্রমী এই আয়োজনে দিনভর কৃষকদের আনন্দ-উল্লাস ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, কৃষিকাজের একঘেয়েমি দূর করতে ভবিষ্যতে নিয়মিত এমন উৎসবের আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাঠের ব্যস্ততা ভুলে ফুটবল উৎসবে মাতলেন কৃষকেরা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত