সংবাদ

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার দারাগাঁও চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডিত ব্যক্তির নাম পুরন উড়িয়া (৫১)। তিনি দারাগাঁও চা বাগান এলাকার সুদাম উড়িয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাতে দারাগাঁও চা বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় মাদক সেবনের অভিযোগে পুরন উড়িয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ইউএনও গালিব চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার দারাগাঁও চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডিত ব্যক্তির নাম পুরন উড়িয়া (৫১)। তিনি দারাগাঁও চা বাগান এলাকার সুদাম উড়িয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাতে দারাগাঁও চা বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় মাদক সেবনের অভিযোগে পুরন উড়িয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ইউএনও গালিব চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত