সংবাদ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেখানে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেখানে
ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানগাঁও ভাল্‌ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্‌ভ পরিবর্তনের কাজ করা হবে আজ। এ কারণে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের পার্শ্ববর্তী আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সরবরাহ বন্ধ থাকাকালীন আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মেরামত কাজ শেষ হওয়ার পর পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেখানে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানগাঁও ভাল্‌ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্‌ভ পরিবর্তনের কাজ করা হবে আজ। এ কারণে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের পার্শ্ববর্তী আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সরবরাহ বন্ধ থাকাকালীন আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মেরামত কাজ শেষ হওয়ার পর পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত