দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি। এর আগে গত ২২ ও ২০ আগস্টও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মাত্র তিন দফার ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার ৯৬৪ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ৯২০ টা
বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী এর সঙ্গে নূন্যতম মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। স্বর্ণ কেনা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
তথ্যমতে, ২০২৬ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১০৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ বার বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৫১ বার। বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়। গত ২০২৫ সালেও স্বর্ণের বাজার ছিল অস্থির, যেখানে ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
\

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন