সংবাদ

মহাসড়কের কাজে ৬ মাস বেতন নেই

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

মহাসড়কের কাজে ৬ মাস বেতন নেই
ছবি : সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের গত পাঁচ-ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় অন্তত ২৫০ জন শ্রমিক পরিবার নিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। বকেয়া পরিশোধের দাবিতে গত তিন দিন ধরে কাজ বন্ধ রেখে নরসিংদীর শিবপুর উপজেলার গাংপাড় এলাকার ক্যাম্পে অবস্থান করছেন তারা।

শ্রমিকেরা জানান, তারা ‘মীর আক্তার কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে মহাসড়কের প্রায় ৫৮ কিলোমিটার অংশের নির্মাণকাজে নিয়োজিত। দীর্ঘ সময় বেতন না পেয়ে তারা বর্তমানে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বকেয়া আদায়ের দাবিতে এর আগে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ায় তাদের সংসারে চরম সংকট দেখা দিয়েছে। অনেকেই ধারদেনা করে পরিবার চালাচ্ছেন, আবার অনেকের ঘরে প্রয়োজনীয় খাবারও নেই। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তারা শিবপুরের ক্যাম্পে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে মীর আক্তার কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার নবিরুজ্জামান মুঠোফোনে জানান, শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা চলছে। এরই মধ্যে এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিকেরা তা গ্রহণ করেননি। তাদের দাবি, সব বকেয়া একসঙ্গে পরিশোধ করতে হবে। কর্তৃপক্ষ শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দেওয়ার বিষয়ে কাজ করছে বলে তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মহাসড়কের কাজে ৬ মাস বেতন নেই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত