সংবাদ

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
ছবি : সংগৃহীত

যৌতুক নিরোধ আইনে স্বামীর দায়ের করা মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তানিয়া খাতুন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি ‘রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে’ নার্স হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবার তানিয়াকে স্বর্ণালংকার ও বিভিন্ন উপহার দেয়। তবে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের কিছু দিন পর থেকেই তানিয়া তার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দিলে সংসার করবেন না বলে জানিয়ে একপর্যায়ে তিনি বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে সালিস বৈঠক ও লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তানিয়া যৌতুকের দাবিতে অনড় থেকে স্বামীর ঘরে ফিরতে রাজি হননি।

এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদী সাখাওয়াত হোসেন বলেন, ‘সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি অশান্তি ও মানসিক নির্যাতন শুরু করেন। সামাজিকভাবে সমাধানের অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও অ্যাডভোকেট নাজমুল হাসান জানান, আদালতের তদন্ত শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইতিপূর্বে তিনি সংসার করার শর্তে জামিন নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সংসার করতে রাজি না হওয়ায় এবং মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ায় আদালত মঙ্গলবার (২৫ আগস্ট) তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত